কাদা-গর্তে সাবধান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খানাখন্দে ভরা রাস্তায় জমে আছে পানি। আর অল্প বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা, কোথাও হাঁটুসমান কাদা জমে। ফলে বৃষ্টি হলেই চরম ভোগান্তি পোহাতে হয় সারুলিয়া এলাকাবাসীর। স্থানীয় লোকজনের অভিযোগ, চার-পাঁচ মাস আগে ঢাকার ডেমরার সারুলিয়ার প্রধান এই সড়কের কাজ শুরু হলেও কাজের অগ্রগতি নেই। পশ্চিম টেংরার ক্যানেলপাড় থেকে টেংরা চৌরাস্তা পর্যন্ত এই বেহাল সড়কের চিত্রগুলো শনিবার তোলা।





