কাদিরদী বিদ্যালয়ের পুনর্মিলনীর নিবন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অবস্থিত কাদিরদী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৪ সেপ্টেম্বর। পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে প্রস্তুতি সভা হয়েছে। ১২ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় স্কুল প্রাঙ্গণে চূড়ান্ত প্রস্তুতি সভা হবে। এতে উপস্থিত থাকতে আয়োজক কমিটির পক্ষ থেকে সব ব্যাচের শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। নিবন্ধনের জন্য যোগাযোগ করতে হবে আবদুর রাজ্জাক মোল্লার সঙ্গে। মোবাইল নম্বর ০১৭১২৩৬৯০০০। বিজ্ঞপ্তি।