কাদের খানের আরও এক দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় গ্রেপ্তার সাবেক সাংসদ আবদুল কাদের খানের আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক আদালত এক দিনের রিমান্ডের আদেশ দেন।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সাংসদ মনজুরুল ইসলাম হত্যাকাণ্ডে তিনটি অস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে কাদের খান একটি অস্ত্র স্বেচ্ছায় থানায় জমা দেন। এ ছাড়া তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গত ২২ ফেব্রুয়ারি আরেকটি অস্ত্র উদ্ধার করা হয়। কিন্তু তৃতীয় অস্ত্রের খোঁজ পাওয়া যায়নি। সুন্দরগঞ্জ থানায় কাদের খানের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়। এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্যই রিমান্ড চাওয়া হয়।
গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংসদ মনজুরুল ইসলাম। এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি বগুড়া থেকে সাবেক সেনা কর্মকর্তা কাদের খানকে আটক করে গোয়েন্দা পুলিশ। ২২ ফেব্রুয়ারি তাঁকে মনজুরুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। বিচারক শুনানি শেষে ১০ দিনের