কাদের মোল্লার ফঁাসির দাবিতে কক্সবাজারে শিক্ষার্থীদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত নেতা কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফঁাসির দাবিতে গতকাল মঙ্গলবার কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা শানি্তর দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত-শিবিরের রাজনীতি নিষদ্ধি করার দাবি করেন। গতকাল দুপুরে কক্সবাজার কেজি স্কুলের শতাধিক শিক্ষার্থী শহীদ মিনারে গিয়ে জয় বাংলা, রাজাকারের ফঁাসি চাই স্লোগান তোলে। এরপর শহরের প্রিপারেটরি উচ্চবিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।৬ ফেব্রুয়ারি থেকে সচেতন ছাত্রসমাজের ব্যানারে এই শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচিতে গান ও নাটক পরিবেশন করেন কক্সবাজার সাংস্কৃতিক ইউনিয়ন, উদীচী ও কক্সবাজার থিয়েটারের শিল্পীরা।