কাদের মোল্লা ও কামারুজ্জামান দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পল্টন থানার ওসি শহীদুল হক জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে জামায়াতের দুই নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পল্টন থানার পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরে নিরাপত্তার কারণে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে তাঁদের নিয়ে যাওয়া হয়।পুলিশ সূত্র জানায়, গত ১৭ ফেব্রুয়ারি পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় জামায়াতের এই দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ মামলায় দুই মাস আগে আদালত তাঁদের দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। কিন্তু অন্য মামলায় রিমান্ডে থাকাসহ বিভিন্ন কারণে তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়ে ওঠেনি। আজ শুক্রবার থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হবে।