কাদের মোল্লাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে গতকাল বুধবার ধানমন্ডির সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদ করে।সকাল নয়টার দিকে কাদের মোল্লাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে সেফ হোমে (জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত বাড়ি) আনা হয়। দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।সেফ হোমে গত মঙ্গলবার জামায়াতের অপর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত বছরের ১৩ জুলাই তাঁকে ও কাদের মোল্লাকে গ্রেপ্তার করা হয়। মিরপুরের আলোকদী গ্রামে গণহত্যার ঘটনায় পল্লবী থানায় করা একটি মামলায় পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।