কাদের মোল্লার পক্ষে লিফলেট ফার্মেসিতে তালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কাদের মোল্লার পক্ষে কিছু লিফলেট পাওয়ার অভিযোগে গতকাল রোববার বরগুনার তালতলী বন্দরের ইউসুব আলীর হোমিওপ্যাথিক ফার্মেসি তালা মেরে দিয়েছে প্রশাসন।
গতকাল তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জেল হোসেন ফার্মেসিতে তালা মেরে দেওয়ার পদক্ষেপ নেন। তিনি বলেন, ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে কাদের মোল্লার পক্ষে কিছু লিফলেট পাওয়া গেছে। অভিযানের সময় ফার্মেসিটির মালিক ইউসুব আলী সেখানে ছিলেন না। উপজেলা প্রশাসন ফার্মেসিটিতে তালা লাগিয়ে এর মালিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।