কাদের মোল্লার পরিবারের ওপর হামলার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাঁসির রায় কার্যকর হওয়ার পর জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার মগবাজারের ওয়্যারলেস গেটের বাসার সামনে গতরাতে তাঁর পরিবারের ওপর হামলা হয়েছে বলে তাঁর ছেলে অভিযোগ করেছেন।
রাতে রমনা থানার সামনে কাদের মোল্লার ছেলে হাসান মওদুদ প্রথম আলোকে বলেন, রাত ১০টার পর পরিবারের ১৫-১৬ জন সদস্য ফরিদপুরে যাওয়ার জন্য ভাড়া করা অ্যাম্বুলেন্সে উঠছিলেন। একদল দুর্বৃত্ত তাঁদের ওপর ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশ তাঁদের গাড়িতে তুলে থানায় নিয়ে যায়।
রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, সেখানে দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হয়। পুলিশ কাদের মোল্লার পরিবারের সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাঁদের ফরিদপুরে পাঠানো হয়। রাত সাড়ে ১১টার দিকে কাদের মোল্লার স্বজনেরা ফরিদপুরের উদ্দেশে রওনা হন।