কাদের মোল্লার ফাঁসির দিনে জামায়াতের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল কাদের মোল্লার ফাঁসির বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং আগামীকাল শুক্রবার দোয়া দিবস ও দুস্থ ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী।
গতকাল বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ১২ ডিসেম্বর ফাঁসি কার্যকর করা হয় কাদের মোল্লার। দলের সহকারী সেক্রেটারি জেনারেলের ফাঁসির দিনটিকে ‘শাহাদাত বার্ষিকী’ হিসেবে পালন করছে জামায়াত।
বিবৃতিতে জামায়াত দাবি করে, সরকার অন্যায়ভাবে তাঁকে ‘হত্যা’ করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করেছে। ‘হত্যার’ ৩৪৮ দিন পর তাঁর রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। তড়িঘড়ি করে কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে তাঁকে যথেষ্ট আইনি সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। বিবৃতিতে ঘোষিত কর্মসূচি ‘শান্তিপূর্ণভাবে’ পালন করতে দলের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।