কাদের মোল্লার মৃত্যুদণ্ড মওকুফের সুপারিশ করেননি বান কি মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন বলেছেন, জাতিসংঘের মহাসচিব বান কি মুন জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ মওকুফ করার কোনো সুপারিশ করেননি। বরং নির্বাচনের উপযোগী পরিবেশ ও সংলাপের সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কেবল মৃত্যুদণ্ড স্থগিত করার অনুরোধ করেছিলেন।

আবদুল মোমেন নিউইয়র্ক থেকে প্রকাশিত একটি বাংলা পত্রিকার সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন, ‘জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো বাংলাদেশের পরিস্থিতির ওপর তাঁর অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ-সংক্রান্ত একটি প্রতিবেদন বান কি মুনের কাছে জমা দিয়েছেন। মহাসচিব বান কি মুনের সঙ্গে আমার কথা হয়েছে।’

আবদুল মোমেন জানান, আলাপচারিতায় বান কি মুন বলেন, বাংলাদেশে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন হলে জাতিসংঘের কিছু বলার থাকবে না।