প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গত রোববার সংগঠনটির বিবৃতিতে সরকারের প্রতি এ আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, বিচারের নিরপেক্ষতা নিয়ে সৃষ্ট উদ্বেগের প্রেক্ষাপটে জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড অবিলম্বে স্থগিত করা উচিত। সেই সঙ্গে ঘোষিত রায় ও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তাঁকে রিভিউর সুযোগও দেওয়া প্রয়োজন।