কাদের মোল্লার রায় কার্যকরের দাবি গণজাগরণ মঞ্চের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় দ্রুততম সময়ে কার্যকর করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক সংক্ষিপ্ত সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ দাবি জানান।
এর আগে কাদের মোল্লার মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ এবং গণজাগরণ মঞ্চের আন্দোলনের ১০ মাস পূর্তি উপলক্ষে একটি মশাল মিছিল বের করা হয়।
মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি ঘুরে রূপসী বাংলা হোটেল মোড় হয়ে আবার শাহবাগে এসে শেষ হয়।
সমাবেশে ইমরান এইচ সরকার বলেন, ‘একাত্তরের কলঙ্ক থেকে মুক্তি পেতে যে দায় গণজাগরণ মঞ্চ তুলে নিয়েছিল, তার মুক্তি হবে রায় কার্যকরের মাধ্যমে।’