প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আবদুল কাদের সিদ্দিকী ও তাঁর স্ত্রী নাসরিন সিদ্দিকীর আপিল আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল রোববার কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত দেয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য জানান। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ ও চারজন নির্বাচন কমিশনার এ শুনানি গ্রহণ করেন।