কাদের সিদ্দিকী ভারত গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ভারত গেছেন। গতকাল সোমবার সকালে ঢাকা বিমানবন্দর থেকে তিনি ভারতের উদ্দেশে রওনা হন। আগামী শুক্রবার তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী প্রথম আলোকে জানান, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে কাদের সিদ্দিকীর বৈঠক হওয়ার কথা রয়েছে। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর ঘনিষ্ঠতা আছে। যাওয়ার আগে তিনি প্রণব মুখার্জির জন্য ইলিশ মাছ, টাঙ্গাইলের মিষ্টি ও রাষ্ট্রপতির পত্মীর জন্য টাঙ্গাইলের শাড়ি নিয়ে গেছেন।