কাদের সিদ্দিকী ‘যুদ্ধাপরাধী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহানের দাবি, ‘কাদের সিদ্দিকী একজন যুদ্ধাপরাধী। তাই তাঁর বিচার হওয়া উচিত।’গতকাল বুধবার টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া এয়ারফোর্স বাজারে যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির দাবিতে আয়োজিত এক জনসভায় শওকত মোমেন এ দাবি করেন।যুদ্ধাপরাধীর সংজ্ঞা দিতে গিয়ে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাংসদ শওকত বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের সময় লুণ্ঠন, ডাকাতি, ধর্ষণ ও মানুষ খুন করেছে তারাই যুদ্ধাপরাধী। যেহেতু কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইল সোনালী ব্যাংক থেকে ১৯ লাখ টাকা লুট করেছেন, ব্যাংকে রাখা ২০ কেজি স্বর্ণ ডাকাতি করেছেন, করটিয়া ও দেলদুয়ার জমিদার বাড়ি লুট করেছেন এবং যুদ্ধের সময় নিরপরাধ লোকজনকে হত্যা করেছেন, এ জন্য তিনিও একজন যুদ্ধাপরাধী। তাই তাঁর বিচার হওয়া উচিত।’ যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত ওই জনসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।এর আগে গত মঙ্গলবার একই স্থানে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী সখীপুরে ভোট ডাকাতি দিবস পালন উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাব পাওয়া কাদের সিদ্দিকীকে ‘যুদ্ধাপরাধী’ উল্লেখ করে বক্তব্য দেওয়ায় সখীপুরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। সাংসদ শওকত মোমেনের দাবির ব্যাপারে কাদের সিদ্দিকীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি।