কাদের সিদ্দিকীর আপিল খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। গতকাল বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আট বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কাদের সিদ্দিকীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইয়াসিন খান।

পরে আইনজীবী ইয়াসিন খান বলেন, টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র ঋণখেলাপের অভিযোগে ২০১৫ সালের ১৩ অক্টোবর বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে ওই বছরের ১৮ অক্টোবর তাঁর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে কমিশন। এর বৈধতা চ্যালেঞ্জ করে কাদের সিদ্দিকীর করা রিট আবেদন গত বছরের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট খারিজ করেন।