কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ আদেশ দেন। আগামী ১১ ডিসেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।
আদালত সূত্র জানায়, রুহুল আমিন মজুমদার নামের এক মুক্তিযোদ্ধা গত বছরের ১৯ ফেব্রুয়ারি মানহানির অভিযোগে কাদের সিদ্দিকীর বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করেন। গতকাল এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু বাদী রুহুল আমিন মুজমদার ও কাদের সিদ্দিকী আদালতে হাজির ছিলেন না।
মামলা দায়েরের পর বাদী কেন আদালতে হাজির হননি, এ বিষয়ে গতকাল ব্যাখ্যা চেয়ে বাদীকে নোটিশ দিয়েছেন আদালত।