কাদের সিদ্দিকীর সঙ্গে বিএনপির বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক ঐক্য গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে আজ মঙ্গলবার সন্ধ্যায় কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে বৈঠক করবে বিএনপি। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মোহাম্মদপুরের রোডের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বৈঠকে বিএনপির পক্ষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেবেন বলে দলীয় একটি সূত্র জানিয়েছে।বিএনপির নেতৃত্বাধীন এই রাজনৈতিক ঐক্যে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিকেও (জাপা) আনার ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি গতকাল জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘এই ঐক্যে জাতীয় পার্টিও শরিক হবে বলে আশা করছি।’