প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও প্রয়াত সাংসদ শওকত মোমেনের ছেলে অনুপম শাহজাহানসহ ছয়জন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়া অপর চারজন হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাঈদ আজাদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক আবদুল মালেক মিয়া, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী আশরাফ সিদ্দিকী এবং লিয়াকত আলী।
আজ রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন অনুপম শাহজাহান।
২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ৬ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৩ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ২০ জানুয়ারি ক্ষমতাসীন দলের সাংসদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে আসনটি শূন্য হয়।