কাদের সিদ্দিকীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের উপনির্বাচনের কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ চার প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।
গতকাল বুধবার টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় কাদের সিদ্দিকীসহ অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। যাচাই-বাছাইকালে ঋণখেলাপির অভিযোগে কাদের সিদ্দিকী ও জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকীর এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু সাঈদ মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়।
অপর দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান জয়, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিয়া, জাতীয় পার্টির (মঞ্জু) প্রার্থী সাদেক সিদ্দিকী ও স্বতন্ত্র লিয়াকত আলীর মনোনয়নকে বৈধ ঘোষণা করা হয়।