কান ধরে ওঠবস নাকে খত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে গতকাল মঙ্গলবার ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে রিপন চন্দ্র সাহা নামে এক বখাটে যুবককে ১০০ বার কান ধরে ওঠবস করিয়েছে পুলিশ। তাকে দিয়ে নাকে খতও দেওয়া হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার বলিয়াদি গ্রামের ভুবনেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা স্কুলে যাতায়াতের সময় প্রতিদিন কয়েকজন যুবক তাদের উত্ত্যক্ত করে আসছিল। গত সোমবার বিকেলে একই ঘটনার পর বাড়ি ফিরে ছাত্রীরা বিষয়টি নিজ নিজ অভিভাবককে জানায়। পরে এলাকাবাসী মিলে ঘটনাস্থলে গিয়ে বিদ্যালয়ের পাশের মাঠ থেকে উত্ত্যক্তকারী রিপনকে ধরে পুলিশে সোপর্দ করে। কালিয়াকৈর থানার পুলিশ গতকাল সকাল ১০টার দিকে রিপনকে বিদ্যালয়ের মাঠে নিয়ে যায়। স্কুলের ছাত্রী ও তাদের অভিভাবকদের সামনে তাকে ১০০ বার কান ধরে ওঠবস ও নাকে খত দেওয়া হয়।