কানকুন সম্মেলনে বিশ্বনেতাদের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে তরুণ সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপেনহেগেন জলবায়ু সম্মেলন বিশ্বজুড়ে আশাভঙ্গের বেদনা সৃষ্টি করেছে। তাই মেক্সিকোর কানকুনে অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের তরুণ সমাজ বিশ্বনেতাদের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ আশা করছে।জলবায়ু পরিবর্তন ঝুঁকি নিরসন অঙ্গীকারের বৈশ্বিক দিবস ১০-১০-১০ পালন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তারা গতকাল শুক্রবার এ মন্তব্য করেন। সিএসআরএলের যুব নেটওয়ার্ক ইয়ুথ ইন অ্যাকশন অন ক্ল্লাইমেট (ওয়াইএসি) এ সমাবেশের আয়োজন করে। জাতীয় জাদুঘরের সামনে ওয়াইএসির সমন্বয়কারী শরিফুজ্জামান শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন গ্রিন ভয়েসের সমন্বয়কারী আলমগীর কবির, ওয়ান লাইন নলেজ সেন্টারের সমন্বয়কারী প্রদীপ রায়, ধরিত্রী ফাউন্ডেশনের নারী অধিকার সেলের সমন্বয়কারী সালমা ইসলাম, বাংলাদেশ ইয়ুথের সহসমন্বয়কারী নাসিফুল আলম উৎপল, হীরক সরদার প্রমুখ। বিজ্ঞপ্তি।