কানমলায় আহত শিশুটি মারা গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারবেল খেলছিল তিন শিশু। মহল্লার এক প্রবীণ ব্যক্তি শাসন করতে গিয়ে একজনের কানমলে দেন। এতে মস্তিষ্কের একটি নার্ভ ছিঁড়ে যায় শিশুটির। তিন দিন পর গত সোমবার রাতে মারা গেছে শিশুটি।
ঘটনাটি ঘটেছে পাবনা সদর উপজেলার চক রামানন্দপুর গ্রামে। শিশুটির পরিবার আবদুল কুদ্দুস নামের ওই ব্যক্তির নামে মামলার প্রস্তুতি নিচ্ছে। পুলিশ তাঁকে আটক করেছে।
পাবনা সদর থানার এসআই আবদুস সালাম বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির মস্তিষ্কের একটি নার্ভ ছিঁড়ে যাওয়ায় রক্তক্ষরণে সে মারা গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।