কানসাট উপকেন্দ্রে বিদ্যুতের আরেকটি ফিডার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের আরেকটি ফিডারে বিদ্যুৎ চালু করা হয়েছে। কানসাটে ছয়টি ফিডারের মধ্যে এটিই সবচেয়ে বড়। এর আগে ২৬ এপ্রিল একটি ফিডার চালু করা হয়।চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক হাসান শাহনেওয়াজ জানান, এ ফিডার চালুর ফলে ১৬ হাজার গ্রাহক বিদ্যুৎ পাবেন। চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি রহিমা বেগম জানান, এ ফিডারে বিদ্যুৎ চালুর আগে ছয়টি স্থানে গ্রাহকদের নিয়ে সভা করা হয়। তাঁরা অঙ্গীকার করেন, পল্লী বিদ্যুতের ওপর যেকোনো নাশকতামূলক হামলা এবার তাঁরা শক্ত হাতে ঠেকাবেন। গত ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর কানসাট পল্লী বিদ্যুৎ সমিতিতে হামলা চালায় জামায়াত-শিবির। এ সময় তাদের দেওয়া আগুনে একটি উপকেন্দ্রসহ সমিতির কার্যালয় পুড়ে যায়। এর পর থেকেই শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।