কানসাটে আটটি উট আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে গতকাল বুধবার সকালে মালিকবিহীন আটটি উট আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, সকালে কানসাটের একটি আমবাগান থেকে বিজিবির টহল দল ভারত থেকে আনা উটগুলো আটক করে। তবে কোন সীমান্ত দিয়ে উটগুলো বাংলাদেশে আনা হয়েছে, তা জানা যায়নি। দুপুরে উটগুলোকে কানসাট থেকে বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে আনা হয়েছে। প্রক্রিয়া শেষে এগুলোকে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।