কানসাটে গঙ্গাস্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পদঞ্চার শাখা নদী পাগলা নদীতে গতকাল সোমবার 'গঙ্গাস্নান' উদ্যাপিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানসহ রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া ও ফরিদপুর জেলা থেকে আসা ৫০ হাজারের বেশি হিন্দু পুণ্যার্থী নারী-পুরুষ পাগলা নদীতে স্নান করে। পরে তারা মাটির পাত্রে নদীর পানি 'পুণ্যজল' হিসেবে বাড়ি নিয়ে যায়। কানসাট সনাতন সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা সবোধ দত্ত জানান, স্মরণাতীতকাল থেকে এখানে গঙ্গাস্নান হয়ে আসছে। এটা হিন্দু ধর্মালম্বীদের একটি উল্লেখযোগ্য তীর্থক্ষেত্র।