কানাইঘাট সীমান্তে বিস্ফোরকসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত ফাঁড়ির কাছ থেকে বিডিআর গত রোববার রাতে জাল মুদ্রা ও বিস্ফোরক দ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করেছে। তাঁর নাম হারিছ আলী। তাঁর বাড়ি ডোনা চা-বাগান এলাকায়। বিডিআর সূত্র জানায়, আটককৃত ব্যক্তির কাছ থেকে ভারত ও বাংলাদেশি জাল মুদ্রা, ১২০ গ্রাম বিস্ফোরক দ্রব্য ও ডেটোনেটর উদ্ধার করা হয়। ২১ রাইফেল ব্যাটালিয়নের অধীন ডোনা সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার মো. আবদুর রউফ জানান, গতকাল সোমবার তাঁকে কানাইঘাট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।