কানাইঘাটে বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থীকে বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কানাইঘাট পৌরসভায় মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুল মতিনকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে তাঁকে বহিষ্কার করা হয়।যোগাযোগ করলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে রাত সাড়ে সাতটায় প্রথম আলোকে জানান, রাত সাতটায় তাঁর কাছে ফ্যাক্সযোগে বহিষ্কারের পত্র আসে।দলীয় সূত্র জানায়, কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি-সমর্থিত প্রার্থী হচ্ছেন উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল মালিক। দলীয় সমর্থন না পেয়ে বিএনপি একাংশের সাধারণ সম্পাদক আবদুল মতিন বিদ্রোহী প্রার্থী হন।মুঠোফোনে যোগাযোগ করলে আবদুল মতিন জানান, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। জানলে পরে মন্তব্য করবেন।