কানাডায় মামলার প্রাক শুনানি চতুর্থবার পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প দ্মা  সে তু  প্র ক ল্প
প দ্মা সে তু প্র ক ল্প

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি মামলার প্রাক্শুনানির তারিখ আবারও পিছিয়েছেন কানাডার আদালত। গত বৃহস্পতিবার মামলাটি প্রাক্শুনানির জন্য উপস্থাপন করা হলেও অভিযুক্তদের অনুপস্থিতির কারণে দিন পিছিয়ে আগামী ১ নভেম্বর নির্ধারণ করেন অন্টারিও সুপিরিয়র কোর্টের বিচারপতি নর্ডি হেইমার। এ নিয়ে চতুর্থবারের মতো শুনানির তারিখ পেছাল।আদালত সূত্রে জানা গেছে, কানাডার নির্মাণপ্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের অভিযুক্ত দুই সাবেক কর্মকর্তা রমেশ শাহ ও মোহাম্মদ ইসমাইল বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন না। তাঁদের আইনজীবী ডেভিড কাজিন ও ক্যাথরিন ওয়েলও আদালতে উপস্থিত ছিলেন না। ইসমাইলের আইনজীবী ওয়েলসের পক্ষে অপর এক আইনজীবী ডেনিয়াল এস ফ্রিউডম্যান কোর্টে উপস্থিত হয়ে দুই আসামির অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করেন। এরপর ক্রাউন প্রসিকিউশন এন্ড্রু ওয়াইজ গত মঙ্গলবার রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) কর্তৃক লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস এবং বাংলাদেশের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ও আরেক বাংলাদেশি নাগরিক জুলফিকার আলী ভূঁইয়াকে নতুন করে মামলায় অন্তর্ভুক্তি, কেভিনের গ্রেপ্তার এবং শর্ত সাপেক্ষে মুচলেকায় মুক্তির বিষয়টি আদালতে ব্যাখ্যা করেন। এরপর বিচারপতি আগামী ১ নভেম্বর মামলার প্রাক্শুনানির তারিখ ঘোষণা করেন।