কানাডার আদালতকে হাছানের 'ধন্যবাদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যায়িত করায় কানাডার ফেডারেল আদালতকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘কানাডার ফেডারেল আদালতকে ধন্যবাদ, বিএনপি যে সন্ত্রাসী দল এ সত্যটি রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত করার জন্য।’ গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠন আয়োজিত সমাবেশে হাছান মাহমুদ এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের কাছে দাবি, মানুষ পুড়িয়ে হত্যা করার জন্য সন্ত্রাসী সংগঠন বিএনপির নেতাদের যেন হুকুমের আসামি করে বিচারের মুখোমুখি করা হয়। কানাডার আদালতের রায় নিয়ে বিএনপির নেতাদের বিভিন্ন অভিযোগের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘কানাডার বিচারব্যবস্থা অত্যন্ত স্বাধীন। সরকারও বিচার বিভাগের ওপর কোনো হস্তক্ষেপ করতে পারে না। আপনারা নিজেদের কর্মকাণ্ডের জন্যই সন্ত্রাসের দল হিসেবে চিহ্নিত হয়েছেন।’ নিজস্ব প্রতিবেদক