কানাডার ইকুইটাস অ্যাওয়ার্ড পেলেন মুহাম্মদ ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস কানাডার মর্যাদাপূর্ণ ‘ইকুইটাস অ্যাওয়ার্ড’ লাভ করেছেন৷ মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার দেওয়া হয়৷ খবর ইউএনবির৷
কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির ডিজোটেলস ফ্যাকাল্টি অব ম্যানেজমেন্টের অাবাসিক পরিচালক ও ইকুইটাস বোর্ডের প্রধান মেলিসা সনবার্গ গত ২৮ মে মুহাম্মদ ইউনূসকে ওই পুরস্কার প্রদান করেন৷ গতকাল মঙ্গলবার ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়৷
মেলিসা সনবার্গ বলেন, ‘অধ্যাপক ইউনূস যে শেষ পর্যন্ত পুরস্কার গ্রহণ করতে এখানে এসেছেন, সে জন্য অামরা খুবই আনন্দিত৷’ তিনি আরও বলেন, সমাজ পরিবর্তনের কাজটি কখনোই সহজ নয়৷ এর জন্য দরকার মেধা, চিন্তাশক্তি, প্রচণ্ড ইচ্ছা ও প্রতিশ্রুতি৷ অধ্যাপক ইউনূস এসবসহ অারও অনেক গুণাবিলরই অধিকারী৷
ওই পুরস্কারটির জন্য ড. ইউনূসকে মনোনীত করা হয় ২০১১ সালে৷ তবে তিনি এ পুরস্কার গ্রহণ করতে গত মাসে কানাডা যাওয়ার সুযোগ পেয়েছেন৷
সমাজে সমতা, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০০৯ সাল থেকে এ পুরস্কার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে৷