কানাডার কোম্পানির প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা দুর্ঘটনার প্রায় চার বছর হয়ে গেলেও কানাডার পোশাক বিক্রয় প্রতিষ্ঠান কানাডিয়ান টায়ার এবং তাদের সহযোগী মার্কস ও স্পোর্ট চেক-এর মতো ব্র্যান্ডগুলো এখনো তাদের পণ্য কোথায় তৈরি হয়—সে ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। অথচ নাইকি, অ্যাডিডাস, এইচ অ্যান্ড এম প্রভৃতি কোম্পানি এসব তথ্য নিয়মিত প্রকাশ করছে। এ ব্যাপারে মানবাধিকার ও শ্রম অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা বলেছে, দ্রুততম সময়ের মধ্যে এসব কোম্পানির সাপ্লাই চেইনের বিস্তারিত তথ্য প্রকাশ করা উচিত। বিশেষ করে বাংলাদেশের মতো কোনো উন্নয়নশীল দেশে অনিরাপদ পরিবেশে ওই সব কোম্পানির পণ্য উৎপাদিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখা দরকার। কারণ শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দায়িত্ব মূল কোম্পানি ও খুচরা বিক্রেতাদের কাঁধেও পড়ে।

গ্লোবাল নিউজ