কানাডার বিশ্ববিদ্যালয়-ওয়েস্টিন হোটেলের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ওয়েস্টিন হোটেলের স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে সই করেন উপাচার্য উইলিয়াম এইচ ডেরেঞ্জার ও ওয়েস্টিন হোটেলের মহাব্যবস্থাপক দিলিপ মাধক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফত, ভাইস চেয়ারম্যান চৌধুরী জাফর উল্ল্যা শারাফত, ওয়েস্টিন হোটেলের পরিচালক (বিক্রয়) মোহাম্মদ আল-আমিন, মানবসম্পদ-বিষয়ক ব্যবস্থাপক নাজমুল হুদা প্রমুখ। বিজ্ঞপ্তি।