কানাডায় নতুন হাইকমিশনার মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে মিজানুর রহমানকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান হাইকমিশনার কামরুল আহসানের স্থলাভিষিক্ত হবেন। খবর বাসসের।
কূটনীতিক মিজানুর রহমান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের সদস্য। বর্তমানে তিনি মন্ত্রণালয়ে সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলারবিষয়ক) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে মিসরে ও নেদারল্যান্ডসের দূতাবাসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কলম্বো, মস্কো ও ম্যানচেস্টারে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এম এসসি ডিগ্রি লাভ করেন।