কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডার উইন্ডসর থেকে স্ট্যাটফোর্ডে ফেরার পথে হারুনর রশীদ (২৮) নামের এক বাংলাদেশি ছাত্র ১৬ অক্টোবর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি উইন্ডসর বিশ্ববিদ্যালয় থেকে গত বছর ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি উচ্চতর শিক্ষার ব্যয়ভার বহনের জন্য স্ট্যাটফোর্ডে খণ্ডকালীন চাকরিও করতেন।হারুনর রশীদের লাশ টরন্টোর একটি হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় অর্থ না থাকায় লাশ দেশে পাঠানো সম্ভব হয়নি। এ ক্ষেত্রে আর্থিক সহায়তার জন্য কানাডা-প্রবাসীদের কাছে অনুরোধ জানিয়েছে কানাডার বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। হিসাব নং-০০৩১২-৩০৯১-৪৬৮ (ব্যাংক অব মন্ট্রিয়ল)। ফোন রাসেল জিকো: ৬৪৭-৯৮৬-৯৪২৬।