কানাডিয়ান ইউনিভার্সিটিতে শিক্ষামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত হয় শিক্ষামেলা। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মেলার উদ্বোধন করেন। মেলার তৃতীয় দিনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মেধা ও মুক্তিযোদ্ধা কোটার ওপর ভিত্তি করে শতভাগ বৃত্তি দিয়ে ছয়জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন, ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চৌধুরী নাফিজ সরাফত, ট্রাস্টি সদস্য আনজুমান আরা শহিদ, রাহিব চৌধুরী ও ভাইস চ্যান্সেলর প্রফেসর উইলিয়াম এইচ ডেরেঞ্জার প্রমুখ। বিজ্ঞপ্তি