প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ভারতীয় সরকারি ট্রাস্ট ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব সিকিউরিটিজ মার্কেটস’-এর (এনআইএসএম) মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক উইলিয়াম এইচ ড্যারেঞ্জার এবং এনআইএসএমর পরিচালক সন্দ্বীপ ঘোষ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইমেরিটাস এ কে আজাদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। যৌথভাবে পুঁজিবাজারবিষয়ক শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করাই এ চুক্তির লক্ষ্য। বিজ্ঞপ্তি