প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও আইডিএলসি ফাইন্যান্সের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এ চুক্তিতে সই করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য উইলিয়াম এইচ ড্যারেঞ্জার এবং আইডিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর চৌধুরী, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত, ইউজিসির সাবেক চেয়ারম্যান ও কানাডিয়ান ইউনিভার্সিটির উপদেষ্টা অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য জেমস গোমেজ ও ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট হোসাইন খালেদ। বিজ্ঞপ্তি