কানাডিয়ান ইউনিভার্সিটিতে ক্যারিয়ার উন্নয়ন অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সম্প্রতি ‘ক্যারিয়ার কোয়েস্ট: ফিন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং সেক্টর’ শিরোনামে একটি অনুষ্ঠান করেছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইডিএলসির সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আরিফ খান। এ সময় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং আইডিএলসি ফাইন্যান্সের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত, ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক উইলিয়াম এইচ ড্যারেঞ্জার প্রমুখ। বিজ্ঞপ্তি