প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘কন্ট্রিবিউশনস অব দ্য ইউনিভার্সিটিজ: সিটিজেনস রাইট অ্যান্ড রেসপনসিবিলিটিস’ শীর্ষক একটি আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। অনুষ্ঠানের শুরুতে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপদেষ্টা এ কে আজাদ চৌধুরী, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত, সহ-উপাচার্য জেমস গোমেজ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি