কানে ইয়ার ফোন, বাসচাপায় চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে বাসচাপায় রাজু আহমেদ (১৯) নামের সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসের নিচে চাপা পড়ে তিনি নিহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজু উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে। রাত সাড়ে ১০টার দিকে বাসস্ট্যান্ডের একটি গ্যারেজে অটোরিকশাটি রেখে তিনি রাস্তায় হাঁটছিলেন। তাঁর কানে ছিল ইয়ার ফোন। এ সময় পেছন দিক থেকে একটি বাস চাপা দিলে তিনি পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।