কানে ইয়ারফোন ট্রেনের ধাক্কা, প্রাণ গেল তরুণের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেললাইনের পাশে বসে কানে ইয়ারফোন লাগিয়ে গান শোনার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় পারভেজ (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। গত রোববার বিকেলে সান্তাহার জংশন স্টেশনের সাইলোর কাছে এই দুর্ঘটনা ঘটে।পারভেজ আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী মালশন গ্রামের শহীদ ও মহসিন জানান, রোববার বিকেলে পারভেজ সান্তাহার স্টেশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যালের রেললাইনের কাছে বসে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিলেন। এ সময় ঢাকা থেকে নীলফামারীগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশনে ঢোকে। ওই ট্রেনের পাদানির সঙ্গে ধাক্কা খেয়ে পারভেজ ছিটকে পড়েন।আবদুল কুদ্দুস জানান, গুরুতর আহত অবস্থায় পারভেজকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১০টার দিকে তিনি মারা যান।