কান্না যে থামে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজার ধস—বাংলাদেশের ইতিহাসের ভয়াবহতম ঘটনা। পাঁচ বছর আগে ধসে পড়েছিল রানা প্লাজা। এই মর্মান্তিক ঘটনায় মোট ১ হাজার ১৩৮ জনের মৃত্যু হয়। আহত ও পঙ্গু হয়ে যান প্রায় দুই হাজার মানুষ। সব মিলিয়ে ১০৩ জনের লাশ এখনো শনাক্ত হয়নি। বেওয়ারিশ হিসেবে তাঁদের জায়গা হয়েছে রাজধানীর জুরাইন কবরস্থানে। আজ মঙ্গলবার ছিল সেই ট্র্যাজেডির পাঁচ বছর পূর্তি। দিন উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয় বিভিন্ন কর্মসূচি। প্রতিবছর এই দিনে সাভারের সেই ঘটনাস্থলে সাধারণ মানুষ ছাড়াও জড়ো হন নিহত ব্যক্তিদের স্বজনেরা ও আহত ব্যক্তিরা। তাঁরা আসেন, শ্রদ্ধা নিবেদন করেন, কান্নায় ভেঙে পড়েন। ছবিগুলো মঙ্গলবারের।

নিহত সোনালি বেগমের মেয়ে সোহাগী আক্তার এসেছে ঘটনাস্থলে।
নিহত সোনালি বেগমের মেয়ে সোহাগী আক্তার এসেছে ঘটনাস্থলে।
রানা প্লাজা ধসের পাঁচ বছর পূর্তিতে নিহত ব্যক্তিদের স্মরণে ঘটনাস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসে সর্বস্তরের মানুষ।
রানা প্লাজা ধসের পাঁচ বছর পূর্তিতে নিহত ব্যক্তিদের স্মরণে ঘটনাস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসে সর্বস্তরের মানুষ।
এই দিন অনেকই কালো ব্যাজ ধারণ করেন।
এই দিন অনেকই কালো ব্যাজ ধারণ করেন।
পাঁচ বছর পরও নিহত সোনিয়া আক্তারের মা পারুর কান্না থামছে না।
পাঁচ বছর পরও নিহত সোনিয়া আক্তারের মা পারুর কান্না থামছে না।
মরিয়ম আক্তারের মেয়ে শিউলি নিহত হয়েছিলেন। ভবন ধসের ১৬ দিন পর। এখনো কাঁদেন তিনি।
মরিয়ম আক্তারের মেয়ে শিউলি নিহত হয়েছিলেন। ভবন ধসের ১৬ দিন পর। এখনো কাঁদেন তিনি।
নিহত ব্যক্তিদের স্বজনদের আহাজারি।
নিহত ব্যক্তিদের স্বজনদের আহাজারি।
এখনো পোস্টারের নিহত স্বজনের মরদেহের ছবি খুঁজে ফেরেন তিনি।
এখনো পোস্টারের নিহত স্বজনের মরদেহের ছবি খুঁজে ফেরেন তিনি।
ভবন ধসের ঘটনায় মাথায় আঘাত পেয়েছিলেন সারবানু। এখনো সেই আঘাতের ক্ষত ও যন্ত্রণা তাঁকে বয়ে বেড়াতে হচ্ছে।
ভবন ধসের ঘটনায় মাথায় আঘাত পেয়েছিলেন সারবানু। এখনো সেই আঘাতের ক্ষত ও যন্ত্রণা তাঁকে বয়ে বেড়াতে হচ্ছে।