কান্না সইতে না পেরে শিশুকে হত্যা করল বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুধার যন্ত্রণায় ভাতের জন্য কান্নাকাটি করছিল মো. হূদয় (৪) নামের এক শিশু। কিন্তু সেই কান্না সহ্য করতে পারেননি পাষণ্ড বাবা মোহাম্মদ আজগর। পরে আজগর পিটিয়ে হত্যা করে হূদয়কে। চট্টগ্রামের পটিয়া পৌরসভার গৌবিন্দারখীল এলাকার বিওসি রোডের আবদুল মান্নানের কলোনিতে বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানায়, আজগর তাঁর ছেলেকে হত্যা করে লাশ নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে পালানোর সময় এলাকাবাসী তাঁকে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ আজগরকে গ্রেপ্তার করে হূদয়ের লাশ থানায় নিয়ে আসে। মোহামঞ্চদ আজগর প্রথম আলোকে বলেন, ‘দেড় মাস আগে রাঙ্গুনিয়া থেকে এসে ওই কলোনিতে একটি বাসা ভাড়া নেন। তিনি দিনমজুরের কাজ করেন। ১৩ দিন আগে একদিন কাজে না গিয়ে বাসায় থাকায় স্ত্রী এ নিয়ে তাঁর সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে স্ত্রী আর ফেরেনি। সেই দিন থেকে হূদয়কে একা রেখে কোথায়ও কাজ করতে যেতে না পারায় প্রায়ই দুজনকে না খেয়ে থাকতে হয়। বুধবার রাতেও ছেলেকে কোনো খাবার দিতে না পেরে দুই টাকার মুড়ি এনে দেন। ভাত ছাড়া মুড়ি খাবে না বলে হূদয় কান্নাকাটি করতে থাকে। তাই কান্না সহ্য করতে না পেরে তাকে পিটিয়ে হত্যা করা হয়। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহামঞ্চদ মাজহারুল হক বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে আজগরের বিরুদ্ধে মামলা করেছে।