প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনগর উপজেলায় মঙ্গলবার রাতে রাস্তার পাশে ফেলে রাখা এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা ও সেবা-শুশ্রূষা দেওয়া হচ্ছে। রাজনগর থানার ওসি মো. শামছুদ্দোহা জানান, রাত সাড়ে ১০টার দিকে রাজনগরের গয়ঘর সেতুর কাছে গয়ঘর মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম একটি শিশুর কান্না শুনতে পান। তিনি কাছে গিয়ে দেখেন, একটি নবজাতক কান্নাকাটি করছে। পরে তিনি রাজনগর থানায় ফোন করেন। পুলিশ শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু গভীর রাতে বেশি অসুস্থ হয়ে পড়ায় শিশুটিকে মৌলভীবাজারে হাসপাতালে পাঠানো হয়। মৌলভীবাজার প্রতিনিধি