কাপড় আমদানিতে মিথ্যা তথ্য, তিনটি চালান আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুল্কমুক্ত সুবিধা নিয়ে পলিয়েস্টার কাপড় আমদানির ঘোষণা দিয়েছিল পোশাক কারখানাটি। তবে গতকাল বুধবার চট্টগ্রাম বন্দরে কনটেইনার খুলে পাওয়া গেছে উন্নত মানের কাপড়। পলিয়েস্টার কাপড়ের পরিবর্তে উন্নত মানের কাপড় আমদানি করায় এক কনটেইনারভর্তি কাপড়ের চালান জব্দ করেছে কাস্টম হাউস।
জানা গেছে, গাজীপুরের জয়দেবপুর এলাকার স্প্যারো অ্যাপারেলস চীন থেকে এক কনটেইনারে একটি চালান পলিয়েস্টার কাপড় আমদানির ঘোষণা দিলেও গতকাল কনটেইনার খুলে শুল্ক কর্মকর্তারা দেখতে পান, এসব চালানে উন্নত মানের কাপড় রয়েছে। এর আগে ভারত থেকে এক কনটেইনারের দুটি পলিয়েস্টার কাপড়ের চালানেও পাওয়া যায় উন্নত মানের কাপড়।
শুল্ক কর্মকর্তারা ধারণা করছেন, রপ্তানির শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাপড় আমদানি করে খোলাবাজারে বিক্রির উদ্দেশ্য ছিল পোশাক কারখানার মালিকের।