কাপড় চোরাচালান রোধের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় বুটিক ও ফ্যাশন হাউসগুলোর স্বার্থ সংরক্ষণে আগামী রমজানে কাপড় চোরাচালান রোধে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. আজিজুর রহমান। তিনি বলেন, বিদেশি পণ্যের সঙ্গে দেশীয় শিল্প প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিভিন্ন শ্রেণির করের হার নির্ধারণের যৌক্তিকতা নিরূপণ করতে হবে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের একটি হোটেলে ‘দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে ট্যারিফ কমিশন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মো. আজিজুর রহমান এসব কথা বলেন। বাংলাদেশ ট্যারিফ কমিশন ও চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে সভাপতিত্ব করেন চিটাগাং উইমেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট আইভি হাসান।
সেমিনারে আরও বক্তব্য দেন ট্যারিফ কমিশনের সদস্য আফরোজা পারভীন, চিটাগাং উইমেন চেম্বারের সদস্য আবিদা মোস্তফা, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেখা আলম প্রমুখ।