প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারুল ইসলামের নেতৃত্বে বিজিবি ও পুলিশের একটি দল গত শুক্রবার হিলিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ করে। হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল হামিদ জানান, শুক্রবার রাতে হিলি বাজারের বিভিন্ন কাপড়ের দোকানে তল্লাশি চালিয়ে চোরাইপথে আনা এক হাজার ২৬২টি শাড়ি, ৭৬৬টি থ্রি-পিস, বালিশের কভার ১২২টি, ফ্লোর মেট ৭৩টি এবং ৫১টি বিছানার চাদর জব্দ করা হয়। এসব কাপড়ের আনুমানিক মূল্য এক কোটি ২৬ লাখ টাকা।