কাপড় বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিটি ইজ স্ট্রেন্থ নামের একটি সংগঠন গতকাল শনিবার নীলফামারীর সৈয়দপুরে ৪০০ পথশিশুকে নতুন জামাকাপড় দিয়েছে। সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ কমিউনিটি হল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব জামাকাপড় শিশুদের হাতে তুলে দেওয়া হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতখরচের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের এসব নতুন জামাকাপড় কিনেছেন।