কাপনাপাহাড় শ্রমকল্যাণ কেন্দ্র পরিদর্শনে শ্রমসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমসচিব মিকাইল শিপার গতকাল শনিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাপনাপাহাড় শ্রমকল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে শ্রমসচিব শ্রমকল্যাণ কেন্দ্রে যান। এ সময় কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা শ্রমসচিবকে জানান, দীর্ঘদিন ধরে সেখানে কোনো চিকিৎসা কর্মকর্তা নেই। ওষুধপত্র সরবরাহ করা হচ্ছে না। ফলে চা-শ্রমিকেরা স্বাস্থ্য ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেখানে বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। এ কেন্দ্রের পাঁচটি পদ শূন্য।
শ্রমকল্যাণ কেন্দ্র সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি চা-বাগানের শ্রমিকদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ১৯৯৮ সালে এ কেন্দ্রটি স্থাপন করা হয়।
মিকাইল শিপার প্রথম আলোকে বলেন, ‘শ্রমকল্যাণ কেন্দ্রটির বিভিন্ন সমস্যা সম্পর্কে জানলাম। চিকিৎসকসহ অন্যান্য সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’